বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ || ২০ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি আসছে-.....বিস্তারিত কমেন্টে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি আসছে-.....বিস্তারিত কমেন্টে
সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রুয়ারিতে টানা কয়েক দিন ছুটি মিলবে। মাসের শুরুর দিনেই স্কুল–কলেজে মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। এবার টানা পাঁচ দিনের ছুটি আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে।

১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সব মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি থাকছে।

সূত্র: social media

সর্বশেষ