সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০০, ২৪ মে ২০২৬

নিজে সত্যিই নির্বোধ কি না, জানতে জ্ঞান পরীক্ষা করেছেন ট্রাম্প

নিজে সত্যিই নির্বোধ কি না, জানতে জ্ঞান পরীক্ষা করেছেন ট্রাম্প
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অনেক মানুষ তাকে নির্বোধ হিসেবে ডাকে। তিনি সত্যিই নির্বোধ কি না সেটি জানতে নিজের মানসিক স্বাস্থ্য ও জ্ঞানের পরীক্ষা করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আপনাদের দেখা সবচেয়ে স্মার্ট ব্যক্তি আমি। আপনারা কি একজন স্মার্ট ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না?”

এরপর নিজেকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প জানান, তাকে যদি কেউ স্বৈরাচার একনায়ক বলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যখন তাকে নির্বোধ ডাকে, তখন তিনি সবচেয়ে অপমানিত হন।

ট্রাম্প বলেন, “তারা আমাকে একটি খারাপ বিষয় নিয়ে আঘাত করে। তারা বলে আমি নির্বোধ। আমি এ নিয়ে আমার চিকিৎসককে বলেছি, কেউ যদি আমাকে স্বৈরশাসক একনায়ক ডাকে, এ নিয়ে আমি মাইন্ড করি না। কিন্তু আমাকে কেউ নির্বোধ ডাকুক, আমি চাই না।”

“আমি চিকিৎসককে বলেছি আমার কি করা উচিত? এমন কোনো পরীক্ষা আছে যা আমি করতে পারি। চিকিৎসক বলেন, ‘স্যার এমন পরীক্ষা আসলে রয়েছে, জ্ঞান পরীক্ষা।’ আমি তাকে জিজ্ঞেস করেছি, কতজন প্রেসিডেন্ট এই পরীক্ষা করেছেন। তিনি জানান, কোনো প্রেসিডেন্ট করেনি।”

ট্রাম্প জানান, যখন তার জ্ঞানের পরীক্ষা শুরু হয় তখন শুরুর দিকে করা প্রশ্নগুলো সহজ ছিল। কিন্তু শেষ দিকে বেশ কঠিন প্রশ্ন করা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন