শনিবার   ১৮ জুলাই ২০২৬ || ২ শ্রাবণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১৮, ৬ জুন ২০২৬

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ডের উচ্চপর্যায়ের দল

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ডের উচ্চপর্যায়ের দল
সংগৃহীত

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্‌লে বাংলাদেশ পিএলসি’র ফ্যাক্টরি পরিদর্শন করেছে। 

গত ১ জুন এই সফরে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. রেটো রেংলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এই সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেস্‌লে বাংলাদেশের অবদান, বিশেষ করে স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা তুলে ধরা হয়।

ফ্যাক্টরি পরিদর্শনের সময় প্রতিনিধিদল নেস্‌লের বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষত এখানকার ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রমের উৎকর্ষতা তাদের দৃষ্টি আকর্ষণ করে, যা আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা এবং শ্রেষ্ঠত্বের প্রতি নেস্‌লের অঙ্গীকারেরই প্রতিফলন। 

প্রতিনিধিদল উল্লেখ করেন, শ্রীপুর ফ্যাক্টরিটি এমন একটি উজ্জ্বল উদাহরণ—যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নেস্‌লে বাংলাদেশের ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ উদ্যোগের মাধ্যমে পুনরুজ্জীবনমূলক কৃষি, পুষ্টি এবং তরুণদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে; যা বর্তমানে ২০ হাজারেরও বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে। 

সফরকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশে অব্যাহত বিনিয়োগ ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি উৎসাহিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনলাইন জরিপ

শনিবার   ১৮ জুলাই ২০২৬ || ২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম