শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬ || ২৩ আশ্বিন ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৯, ৯ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে হওয়া সাক্ষাতে দুই দে‌শের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

সাক্ষাৎকা‌লে দুদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), এলডিসি উত্তরণ, অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

তিনি নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমার আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬ || ২৩ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম