বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৭, ২৩ এপ্রিল ২০২৬

কোর্ট রুমে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনায় আইনজীবীরা

কোর্ট রুমে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনায় আইনজীবীরা
সংগৃহীত

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শতাধিক আইনজীবী এই মিছিলে যোগ দেন।

মিছিলটি সমিতি ভবন প্রদক্ষিণ করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 মিছিল শেষে আইনজীবী নেতারা বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কালো পতাকা কর্মসূচী পালন করা হবে। এই সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত কালো পতাকা কর্মসূচি পালন করবেন আন্দোলনরত আইনজীবীরা।

আইনজীবীদের এই আন্দোলনে সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়।

আইনজীবী নেতা অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদেরকে কোর্টরুমে যেতে দেওয়া হয় না। এটাও তো মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সাংবাদিকরা জাতির দর্পণ। আপনাদের মাধ্যমে জাতি জানবে বিচার বিভাগে কী হয়।

তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ক্যামেরা ট্রায়ালের কারণে সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না। গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগে গণমাধ্যমের প্রবেশ অপরিহার্য। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন