শনিবার   ১৪ নভেম্বর ২০২৬ || ২৯ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৩৭, ৩ জানুয়ারি ২০২৬

চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ
সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট উপস্থিতি ৯১ দশমিক ১৪ শতাংশ। অনুপস্থিতির হার ৮ দশমিক ৮৬ শতাংশ।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে। 

৯১ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন এ ইউনিটের কো-অরডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ৯১ দশমিক ১৪ শতাংশ। তবে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত বা অনুপস্থিত ছিলেন, তা তিনি জানাননি। 

এ বছরের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী। এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

শনিবার   ১৪ নভেম্বর ২০২৬ || ২৯ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম