সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪২, ২৪ মে ২০২৬

‘আই অ্যাম সাইকো’, দুর্ধর্ষ শুভর সঙ্গে অ্যাকশন অবতারে মিম

‘আই অ্যাম সাইকো’, দুর্ধর্ষ শুভর সঙ্গে অ্যাকশন অবতারে মিম
সংগৃহীত

আসছে ঈদে সিনেমার মিছিলে যুক্ত হয়েছে আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’। সদ্য দুটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর শনিবার সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার এলো; যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলারে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের নানা ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘মালিক’ চরিত্রে শুভর এক ভয়ংকর গ্যাংস্টার লুক ও তার সংলাপ।

যেমন, ট্রেলারের একটি সংলাপে বলা হয়, ‘দেশি-বিদেশি জাহাজ মাল ঘাটে ঢুকবো, বাইর হইবো, সবকিছুর ওপরে কন্ট্রোল আমার’। আরও রয়েছে, ‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই!’ কিংবা ‘আই অ্যাম নট ব্যাড বয়, আই অ্যাম সাইকো।’ 

এদিকে দীর্ঘদিন পর পর্দায় শুভর এমন রাফ, ডার্ক ও অ্যাকশননির্ভর চরিত্রে দেখে উচ্ছ্বসিত যে তার ভক্তরা, তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, ট্রেলারে খলচরিত্রে বরাবরের মতোই দুর্ধর্ষ অবতারে হাজির হতে দেখা গেছে মিশা সওদাগরকে।

অন্যদিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও এই সিনেমায় একরকম মারকুটে চরিত্র ও অ্যাকশন অবতারে পর্দায় আনা হয়েছে। 

সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় দেখা যাবে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে। নির্মাতা জানিয়েছেন, অ্যাকশন সিনেমা হলেও এতে আবেগ, সম্পর্ক আর দারুণ একটি গল্প আছে। শিল্পীরা অসাধারণ কাজ করেছেন এতে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন