সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫০, ২৪ মে ২০২৬

মোদির ঝালমুড়ি খাওয়া দোকানের নিরাপত্তায় চার পুলিশ সদস্য মোতায়েন

মোদির ঝালমুড়ি খাওয়া দোকানের নিরাপত্তায় চার পুলিশ সদস্য মোতায়েন
সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারণায় এসে সেখানকার একটি ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দোকানের মালিক বিক্রম কুমার সাও অভিযোগ করেছেন, রাতারাতি পরিচিতি পাওয়ার পর তাকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এমন অবস্থায় তার এবং দোকানের নিরাপত্তায় ওই ঝালমুড়ির দোকানের সামনে ভারতের কেন্দ্রীয় পুলিশের চার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রম কুমার সাও হুমকি পাওয়ার অভিযোগ করে থানায় অভিযোগ জানিয়েছেন। এরপর তার নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ঝারগ্রাম টাউনের রাজ কলেজ মোড়ে অবস্থিত ওই দোকানে ঝালমুড়ি খান মোদি। এরপর ওই দোকানের মালিক বিক্রম বেশ পরিচিতি পান।

তিনি ঝারগ্রাম থানায় লিখিত অভিযোগে বলেছেন, তাকে ফোনে ও ম্যাসেজে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে। আর যারা হুমকি দিচ্ছেন তারা নিজেদের বাংলাদেশি ও পাকিস্তানি হিসেবে দাবি করছেন। এতে তিনি ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এমন অবস্থায় কয়েকদিন দোকানও বন্ধ করেছেন। 

এ ঝালমুড়ি বিক্রেতা অভিযোগ করেছেন, তাকে হত্যার পাশাপাশি দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

ঝারগ্রাম থানার এক কর্মকর্তা বলেছেন, বিক্রমের অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: ইকোনোমিক টাইমস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন