মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ || ২৩ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৬, ৭ এপ্রিল ২০২৬

ফটোগ্রাফার নিয়োগ দেবে ঢাকা পোস্ট

ফটোগ্রাফার নিয়োগ দেবে ঢাকা পোস্ট
সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফটোগ্রাফার পদে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক ডিগ্রি 
অভিজ্ঞতা: নূন্যতম ৩ থেকে ৫ বছর

অন্যান্য দক্ষতা

  • সংবাদমাধ্যমে ফটোগ্রাফি কাজে অভিজ্ঞতা
  • নিউজ ফটোগ্রাফি ও নিউজ ভ্যালু বোঝার সক্ষমতা
  • নিয়মিত ফিচার ছবি,  সঙ্গে সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ ক্যাপশন লেখার দক্ষতা
  • প্রয়োজনে ভিডিও শুট ও দ্রুত ক্লিপ পাঠানোর সক্ষমতা
  • Photoshop/Lightroom বা সমমানের সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা
  • ব্রেকিং নিউজ কাভার করতে দ্রুত মাঠে কাজ করার মানসিকতা
  • নিজস্ব ক্যামেরা থাকতে হবে

নির্দেশনা: সিভির সঙ্গে ১০–১৫টি সংবাদধর্মী ছবির নমুনা পাঠাতে হবে।
বেতন ও সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের hr@dhakapost.com ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
  • ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল ২০২৬

সূত্র: ঢাকা পোষ্ট