শনিবার   ১৮ জুলাই ২০২৬ || ২ শ্রাবণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৩, ৬ জুন ২০২৬

সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

ইব্রাহিম কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে। ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ইব্রাহিম দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার পরিবারকে জানায়নি।

​গত ৪ জুন বিকেল ৪টার দিকে ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। পরে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে।

রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

 পরে ভুক্তভোগীকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ফুফুসহ কিছু লোক ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।

উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইব্রাহীমকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে  সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

অনলাইন জরিপ

শনিবার   ১৮ জুলাই ২০২৬ || ২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম