বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:৪৯, ২৮ আগস্ট ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে মৎস্যচাষীদের মাঝে ব্রাক কর্তৃক মাছের পোনা বিতরন

জয়পুরহাটের পাঁচবিবিতে মৎস্যচাষীদের মাঝে ব্রাক কর্তৃক মাছের পোনা বিতরন
সংগৃহীত

পাঁচবিবি উপজেলাতে  প্রায় ১৫০ জন মৎস্যচাষীর মাঝে (১,৫০০০০) দেড় লাখ পিস তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় পোনা গুলো বিতরণ করা হয়।

মাছের পোনা গুলো মৎস্যচাষীদের হাতে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, থানার ওসি (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম ও পাঁচবিবির ব্র্যাকের শাখা ব্যবস্থাপকগন। ব্র্যাকের জেলা সমন্বয়ক বলেন, প্রান্তিক মৎস্যচাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্র্যাক এসব সেবা উন্নয়ন মূলক কার্যক্রম করে আসছে।  এছাড়াও ব্রাক মৎস্য পোনা বিতরণের পাশাপাশি সমাজের উন্নয়নমূলক নানা কাজ করে থাকেন বলে তাদের বক্তব্যের মাঝে  জানান ব্রাক কর্মকর্তারা। 

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন