বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান

জয়পুরহাটে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান
সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্ষেতলাল ব্র্যাকের ব্যবস্থাপক রেজাউল করিম তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পে বিভিন্ন এলাকা থাকা আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে শতাধিক রোগী বাছাই করে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করার জন্য পাঠানো হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আলী হোসেন শাহ, বগুড়া ব্র্যাক ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোহাম্মদ ইদ্রিস আলী, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, ক্ষেতলাল এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম ও বগুড়া রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) হাসান উল কবির।

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা