বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

প্রকাশিত : ১২:৫৬, ১০ মার্চ ২০২৪

আপডেট: ১৮:১৮, ১০ মার্চ ২০২৪

সরকারি চাকরির খবর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ
সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার।

শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

বয়সঃ
৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শুধু কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য।

ট্রেড-২ (বিশেষ পেশা)-এর অন্যান্য যোগ্যতা

১. কুক পেশার জন্য রান্নায় পারদর্শী হতে হবে।

২. টেইলার পদের জন্য প্রার্থীদের সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে।

৩. পেইন্টার অ্যান্ড ডেকোরেটর/পেইন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে।

৪. ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ ও ট্রামপেট) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শারীরিক যোগ্যতাঃ
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।

যেভাবে আবেদনঃ

আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। জরুরি প্রয়োজনে যেকোনো অপারেটর থেকে সরাসরি ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে অথবা sainik@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

নির্বাচন পদ্ধতিঃ
কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের সময়সীমা: ১৪ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা