রোববার   ০১ মার্চ ২০২৬ || ১৬ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০৪, ১৮ জুলাই ২০২৪

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক!

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক!
সংগৃহীত

ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই বড় চমক দেখাতে যাচ্ছেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা টি-২০ থেকে অবসর নেয়ায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক।

তবে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর কোচ হতেই বদলে গেছে সব হিসাব। ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, আপাতত ভারতের অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের। জাতীয় দলের নেতৃত্ব পেতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে আরো অপেক্ষা করতে হবে। তার পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে যাচ্ছেন সূর্যকুমার যাদব।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। দু’একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসেবে প্রকাশ করবে ভারত। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন এই ব্যাটার।

সূর্যকুমার ভারতীয় দলকে দুইটি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। এদিকে হার্দিককে দলে সহ-অধিনায়ক হিসেবেই রাখা হবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা