শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ || ৮ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৪১, ৩ সেপ্টেম্বর ২০২৪

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে
সংগৃহীত

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং আগেই হয়েছিল। বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান। সোমবার চূড়ান্ত করা হয়েছে ফিকশ্চার।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে ২০ অক্টোবর। গ্রুপের দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে সাফের ম্যাচগুলো। ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

অন্য গ্রুপের চারদল নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ৩০ অক্টোবর।

২০২২ সালের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল এই নেপালেই। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে। দুই বছর পর শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন সাবিনারা।

সেবার বাংলাদেশ শিরোপা জিতেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে। এবার নারী ফুটবল দলের প্রধান কোচ ইংল্যান্ডের পিটার বাটলার। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ এই ইংলিশ কোচের ওপর।

সূত্র: জাগো নিউজ ২৪

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা