সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৮, ২৪ মে ২০২৬

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আসছে?

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আসছে?
সংগৃহীত

আইপিএলে খারাপ ফর্মের কারণে সূর্যকুমার যাদবকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন আছে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। একইসঙ্গে জল্পনা শুরু হয়েছে সূর্যকুমারকে সরিয়ে দেওয়া হলে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে। সম্ভাব্য তালিকায় আপাতত রয়েছেন চার জন।

প্রথম পছন্দ শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব আইপিএলে টানা ছয়টি ম্যাচ হারলেও শ্রেয়াসের নেতৃত্ব নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারছে না। তার ঠান্ডা মাথা এবং কৌশল অনেকেরই মন জয় করেছে। কিন্তু গম্ভীরের দর্শনের সঙ্গে তিনি কীভাবে মানিয়ে নেবেন তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, কেকেআরে গম্ভীরের অধীনে শ্রেয়াস খেলেছিলেন এবং আইপিএলও জিতিয়েছিলেন। তার পরের বছরই কেকেআর ছাড়েন শ্রেয়াস। শোনা গিয়েছিল, ট্রফিজয়ের যাবতীয় কৃতিত্ব গম্ভীরকে দেওয়ায় শ্রেয়াস তা ভালোভাবে নেননি।

দ্বিতীয় স্থানে শুভমান গিল। তিনি টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক। টি-টোয়েন্টিতেও স্বাভাবিক ভাবেই নেতৃত্বের দৌড়ে ছিলেন। কিন্তু দেশের জার্সিতে এই ফরম্যাটে খারাপ ফর্মের কারণে বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন। আইপিএলের ফর্ম তাকে আবার জাতীয় দলে ফেরাতে পারে এবং অধিনায়কত্বও এনে দিতে পারে।

তৃতীয় এবং চতুর্থ নাম বেশ অবাক করার মতো। তিলক ভার্মাকে নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে। তাকে ভারত এ দলের অধিনায়ক বানানো হয়েছে। চতুর্থ নাম সঞ্জু স্যামসনের। রাজস্থানের অধিনায়ক হিসাবে তার অভিজ্ঞতা প্রশ্নাতীত। হয়তো পরের মৌসুমে চেন্নাইয়ের অধিনায়কও হতে পারেন। ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার সম্ভাবনাও আছে তার।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন