পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যা
খুলনার পাইকগাছা উপজেলায় হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৭ জুন) রাতে উপজেলার চাঁদখালী গরুর হাটে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। নিহত যুবক চাঁদখালী এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের লোকজন হাসানকে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। তিনি জানান, নিহতের মাথায় ও হাতে গভীর ক্ষত চিহ্ন ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)

.webp)
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)

.webp)
.webp)

