‘চলতি মৌসুম শেষ হওয়ার আগেই প্রস্তুত আগামী বছরের হজের পরিকল্পনা’
চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আগামী বছরের হজ মৌসুমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থা, হজ বিষয়ক কার্যালয় এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে এই প্রস্তুতি নেওয়া হয়। মূলত হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতেই এই আগাম উদ্যোগ।
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭