শনিবার ২৭ জুন ২০২৬ || ১৪ আষাঢ় ১৪৩৩
মাগুরা জেলায় এখন যেন লিচুর উৎসব চলছে। জেলার সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর, মিঠাপুরসহ আশপাশের গ্রামগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে লিচু সংগ্রহ, বাছাই, গুচ্ছ বাঁধা ও বাজারজাত করার ব্যস্ততা।
উদ্যোক্তা বিভাগের সব খবর
২০১৩ সালের ঢাকার সাভারের রানা প্লাজা ধসের পরে ‘নারীপক্ষ’ নামে একটি এনজিওর জন্য ৫০টি পাটের ব্যাগ তৈরির মাধ্যমে শুরু হয় ‘অপরাজেয়’–এর পথচলা। শুরু করার মাত্র চার মাসের মধ্যে দেশি ক্রয়াদেশের পাশাপাশি স্বল্প পরিমাণে শুরু হয় রপ্তানি। পরের বছর প্রতিষ্ঠানের আয় দিয়ে চালু করা হয় ‘সংকলন পাঠশালা’ নামের একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সংকলন পাঠশালার ২৪৫ শিক্ষার্থীর বেশির ভাগই ছিল রানা প্লাজায় আহত ও অন্য পোশাকশ্রমিকদের সন্তান।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৯
মাসুদ রানা (৪০) একটি অনুপ্রেরণার নাম। বাবা মো. খায়রুল ইসলাম ছিলেন কৃষক। দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় বাড়ি। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট মাসুদ। পারিবারিক ১২ বিঘা জমিতেই ফসল ফলানোর কাজ করতেন বাবা। মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান মাসুদ। বড় ভাই সংসারের হাল ধরেন। ভাইবোন সবাই বিভিন্ন স্কুলে লেখাপড়া করতেন। কিন্তু পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে অষ্টম শ্রেণিতে পড়ার পাশাপাশি মাসুদ সেন্ট্রাল কুরিয়ার সার্ভিসে কাজ নেন। স্থানীয় চেহেলগাজী স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়ার সময় ১৯৯৯ সালে স্থানীয় রামজীবনপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৮
শ্রাবণী রায় পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে। বাবা প্রকৌশলী ও মা গৃহিণী। শ্রাবণী রায়ের উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু হয় ২০১৭ সালে। তিনি ফার্মেসি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ২০১৫ সালে একটি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। তবে তাঁর ভেতরের উদ্যোক্তা সত্তা তাঁকে বেশি দিন বাঁধতে পারেনি। মাত্র দেড় বছরের মাথায় তিনি চাকরি ছেড়ে নিজে কিছু করার সিদ্ধান্ত নেন।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৫
অনেক আলোচনার পর দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর তহবিল জোগানের পথ কিছুটা সহজ করা হলো। এ খাতের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর মুনাফার অর্থ দিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা তহবিল গঠন করা হয়েছিল। এখন সেই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে স্টার্টআপ কোম্পানিগুলো। আগে সর্বোচ্চ ঋণ পেত ১ কোটি টাকা।
দেশব্যাপী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যৌথভাবে ‘এন্টারপ্রেনারশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ে সনদ প্রদান কর্মসূচি চালু করবে প্রাইম ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৪
রাজশাহীর এমকেএস স্পোর্টস তৈরি করছে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন পেয়েছে এমকেএস স্পোর্টস। রাজশাহী নগরীর বারো রাস্তার মোড় এলাকায় গড়ে তোলা হয়েছে এমকেএস স্পোর্টস নামের ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। ২০০৪ সাল থেকে ক্রিকেট ব্যাটের প্রকৌশল নিয়ে কাজ করছেন রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যুক্ত হন ইমরুল কায়েস ও মেহদী হাসান মিরাজ। দেশ-বিদেশের ক্রিকেটারদের হাতে এই প্রতিষ্ঠানের ব্যাট শোভা পাচ্ছে। এই প্রতিষ্ঠানে ৬০ জনের বেশি কর্মী কাজ করছেন। ১৪টি দেশে রপ্তানি হচ্ছে এখনকার ব্যাট।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৪:৪৭
ঝলক জাতের করলা চাষে সফল জয়পুরহাটের কৃষক মাহবুব। উপজেলার ধলাহারের রামকৃষ্ণপুর এলাকার কৃষক মাহবুব ৩৩ শতাংশ জমিতে করলা চাষ করেছেন। পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে স্বল্প সময়ে ঝলক জাতের করলা চাষ করে সফলতা পেয়েছেন।
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ১২:৩৯
সর্বশেষ
শিরোনাম