বুধবার   ১০ জুন ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৮:০৫, ১০ আগস্ট ২০২৫

কালাইয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার

কালাইয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার
সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক চিকিৎসা ও জরায়ুমুখে ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম।

প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘শেকড়’-এর প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল।

দ্বিতীয় অধিবেশনে সংগীতশিল্পী সাজিয়া ইসলাম পায়েল প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন ও অধিবেশন পরিচালনা করেন। শেষে উপজেলার এই স্বনামধন্য সংগীতশিল্পী পায়েল সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চতুর্থ থেকে দশম শ্রেণির ৭০ জন ছাত্রী অংশগ্রহন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ১০ জুন ২০২৬ || ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম