রোববার   ০৭ জুন ২০২৬ || ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪০, ৭ জুন ২০২৬

টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি

টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি
সংগৃহীত

লেরয় সানে ৫৭তম মিনিটে সমতা ভাঙার গোল করলেন। শনিবার প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জিতল জার্মানি। টানা ৯ ম্যাচ জিতে আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে চারবারের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড করে জার্মানদের এগিয়ে নেন কাই হ্যাভার্টজ। ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারের পর বাঁ পায়ের ভলিতে ৩৭তম মিনিটে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন।

হ্যাভার্টজের ছোট পাস ধরে প্রতিপক্ষের খেলোয়াড় মাইলস রবিনসনের দুই পায়ের ফাঁক গলে শট নেন। তার গায়ে হালকা লেগে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।

২০২২ সাল থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষদের কাছে টানা নবম হার দেখল ১৬তম র‌্যাঙ্কিংধারী যুক্তরাষ্ট্র।

১৯৯৪ সালের পর প্রথমবার বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে আমেরিকানরা প্রথিম ম্যাচ খেলবে। তারপর অস্ট্রেলিয়া ও তুরস্ক সামনে দাঁড়াবে।

২০০২ সাল থেকে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে কখনো হারেনি যুক্তরাষ্ট্র। কিন্তু শিকাগোতে ঘরের মাঠ সোলজার ফিল্ডে ৬৩ হাজারের বেশি দর্শকের সামনে হতাশ করল তারা। 

২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুটি আসরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল জার্মানরা। এবার সেই ব্যর্থতা ঘুচানোর আগে টানা জয়ে থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো দলটি।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

রোববার   ০৭ জুন ২০২৬ || ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম