মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৫:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর দায়িত্ব পাওয়া আর্জেন্টিনা অধিনায়ককে ডি মারিয়ার সমর্থন

মেসির পর দায়িত্ব পাওয়া আর্জেন্টিনা অধিনায়ককে ডি মারিয়ার সমর্থন
সংগৃহীত

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে আলবিসেলেস্তাদের পরবর্তী অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোর নাম ঘোষণা করা হয়েছে। কোপা আমেরিকা জয়ী এই সেন্টার-ব্যাকের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন সাবেক তারকা আনহেল ডি মারিয়া। গোলডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। এরপরই কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার ডাগআউট ও মাঠে নতুন নেতৃত্বের অধ্যায় শুরু হবে।

মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ২৮ বছর বয়সী রোমেরো। এর আগেও চিলি এবং ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্মব্যান্ড পরে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার।

দলকে সুসংহত রাখতে ও মাঠের বিজয়ী মানসিকতা বজায় রাখতে এই সেন্টার-ব্যাককেই সেরা পছন্দ হিসেবে বেছে নিয়েছেন কোচ স্কালোনি। তিনি জানান, রোমেরোর পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজও প্রয়োজনে নেতৃত্ব দেবেন।

স্পোর্টস সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘সে এটি পুরোপুরি প্রাপ্য। স্কালোনি ও কোচিং স্টাফদের সিদ্ধান্তটি দারুণ হয়েছে। একজন ভালো মানুষ হিসেবে সে এই দায়িত্বের যোগ্য। আর্মব্যান্ড পরার মতো দুর্দান্ত মানসিকতা তার আছে এবং আমি নিশ্চিত সে দারুণ করবে।’

দর্শকদের নতুন যুগের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত যে মানুষ জাতীয় দলকে সমর্থন করে চলেছে, কারণ তারা ভবিষ্যতেও আমাদের আনন্দ উপহার দেবে।’

৬ অক্টোবর বেনিন ম্যাচের মধ্য দিয়ে বর্তমান অধ্যায়ের ইতি টেনে রোমেরোর নেতৃত্বে নতুন মিশনে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সূত্র: কালবেলা

সর্বশেষ

জনপ্রিয়

অনলাইন জরিপ

মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

আরও পড়ুন

সর্বশেষ

শিরোনাম