শুক্রবার   ০৩ জুলাই ২০২৬ || ১৮ আষাঢ় ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৪, ১৭ জুন ২০২৬

টিএসসি যেন আরেক মিনি অ্যারোহেড স্টেডিয়াম

টিএসসি যেন আরেক মিনি অ্যারোহেড স্টেডিয়াম
সংগৃহীত

আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও নেই উন্মাদনায় কমতি। এ যেন আরেক অ্যারোহেড স্টেডিয়ামে পরিণত হয়েছে, আর তা দখলে রেখেছে আর্জেন্টাইন ভক্তরা। 

বুধবার (১৭ জুন) সকালে খেলা শুরুর আগেই টিএসসির সর্বত্র অবস্থান নিয়েছেন আর্জেন্টাইন ভক্তরা।

খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় মেসি গোল দেওয়ার পর ভক্তদের উন্মাদনা আরো বেড়ে যায়। প্রতিপক্ষের ডিবক্সে বলে নিয়ে গেলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন আর্জেন্টাইন সমর্থকরা। 

খেলা দেখতে আসা অন্য একটি দলের সমর্থক হৃদয় বলেন, সবাই যে এক দলের সাপোর্ট করবে সেটা কোনো কারণ হতে পারে না। তারপরও খুব ভালো লাগছে এত উন্মাদনা দেখে। 

লাবণ্য নামে আর্জেন্টিনার এক সমর্থক বলেন, আজ টিএসসি যেন এক মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন স্থান থেকে পরিবারসহ খেলা দেখতে এসেছেন অনেক আর্জেন্টাইন সমর্থকরা। আমরা চাই এবারের বিশ্বকাপটিও যেন মেসির হাতে ওঠে। 

অনলাইন জরিপ

শুক্রবার   ০৩ জুলাই ২০২৬ || ১৮ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম