রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ || ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশিত : ১৪:০৮, ১৯ ডিসেম্বর ২০২৩

তাপসের অভিযোগে অপু বিশ্বাসকে তলব করেছে ডিবি

তাপসের অভিযোগে অপু বিশ্বাসকে তলব করেছে ডিবি
সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে ঢাকা মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ দিয়েছিলেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে অপুকে তলব করেছে ডিবি।

অভিযোগে তাপস বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে ডিবি কার্যালয়ে অবস্থান করছেন অপু বিশ্বাস। সূত্রের খবর, কৌশিক হোসেন তাপসও ডিবি কার্যালয়ে আছেন। কিছুক্ষণ পর এ ইস্যুতে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানাবে ডিবি। 

ঘটনার সূত্রপাত, কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপার্সন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এর কিছু দিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি। কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নির দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলোই।

সূত্র: এনটিভি অনলাইন

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা