শুধু সনদ নয় , চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা গড়ে তুলতে হবে
প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হচ্ছেন, কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে এসে অনেকেই হোঁচট খাচ্ছেন। কারণ, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার বড় একটি দূরত্ব রয়ে গেছে।
এই বাস্তবতাকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিশেষভাবে ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ সময়োপযোগী দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা বলেছেন। 
বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মুখস্থবিদ্যার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই।
আপনার মতে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাসে কোন দক্ষতাটি সবার আগে যুক্ত করা উচিত?
#উচ্চশিক্ষা #চাকরির_বাজার #দক্ষতা_উন্নয়ন #বাংলাদেশ #HigherEducationBD








