রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ || ১৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন
সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে ড. এ কে এম শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. এ কে এম শাহাবুদ্দিনকে (পরিচিতি নম্বর ৬৩৫৯) বদলিপূর্বক পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে নতুন রেক্টর এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই শাখার পৃথক এক প্রজ্ঞাপনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিআরইউ/বিআরইউ

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা