বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে আনসারে ডিউটির প্রলোভনে ৬৫ জনের টাকা আত্মসাৎ

নির্বাচনে আনসারে ডিউটির প্রলোভনে ৬৫ জনের টাকা আত্মসাৎ
সংগৃহীত

নির্বাচন উপলক্ষে আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ জনের কাছ থেকে ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

জানা যায়, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে আখের আলী মধুখালী উপজেলায় আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে আদায় করেন।

কিন্তু দীর্ঘদিন পার হলেও আনসারের নিয়োগের কোনো কাগজপত্র না আসায় তাদের সন্দেহ হয়। পরে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেই।

গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনো ডিউটি দেওয়া হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত আখের আলী জানান, তিনি ৬৫ জনের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি কাউকে ডিউটি দিতে পারেননি।

এদিকে মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আখের আলীর কাছ থেকে আমি কোনো টাকা নেইনি।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা