ফিনল্যান্ডে প্রথম বাংলাদেশি ইফতারির বাজার
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রথমবারের মতো চালু হয়েছে বাংলাদেশি ইফতারির বিশেষ বাজার বাংলাদেশি ফ্লেভার। প্রবাসের মাটিতে এমন উদ্যোগ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ।
এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয় হেলসিংকির জনপ্রিয় পালকি রেস্তোরাঁয়। রমজান উপলক্ষে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারসামগ্রীর বিশাল সমাহার দেখা যায়। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, খেজুর, হালিম, সমুচা থেকে শুরু করে রসালো জিলাপি, বিরিয়ানি, রোস্ট কাবাব—সবই ছিল ক্রেতাদের জন্য উন্মুক্ত। প্রবাসে বসেই যেন একটুকরো বাংলাদেশের ইফতারির স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছেন সবাই।
সূত্র: খবরের দর্পণ
.jpg)








