রোববার   ২২ মার্চ ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০৩, ২০ মার্চ ২০২৬

ঈদবস্ত্র পেল পথশিশুরা, বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান এমপি সুফিয়ানের

ঈদবস্ত্র পেল পথশিশুরা, বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান এমপি সুফিয়ানের
সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় সুবিধাবঞ্চিত এতিম ও পথশিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছে এ জে ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ মার্চ) অপরাজেয় বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দেওয়া হয়।

এ জে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজকর্মী ম. মাহমুদুর রহমান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

মানবাধিকারকর্মী ও লেখক জাহিদ তানছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে-এর সাধারণ সম্পাদক সবুর শুভ এবং বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব নাজিম উদ্দীন চৌধুরী অ্যানেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ জে ফাউন্ডেশনের পরিচালক ইফতেখার উদ্দিন জাবেদ, শহিদুল ইসলাম রিয়াদ, অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রামের ইনচার্জ জিনাত আরা, মোহাম্মদ রিয়াদ, মো. তসলিম উদ্দিনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিত্তশালীরা এগিয়ে এলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও ঈদের আনন্দে শামিল হতে পারবে।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়, যা তাদের মধ্যে আনন্দের আমেজ সৃষ্টি করে।

সূত্র: ঢাকা পোষ্ট