শুক্রবার   ২০ মার্চ ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৭, ২০ মার্চ ২০২৬

ইরানের হামলায় ইসরায়েলের তেল পরিশোধনাগারে আগুন

ইরানের হামলায় ইসরায়েলের তেল পরিশোধনাগারে আগুন
সংগৃহীত

দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার চালানো এ হামলায় পরিশোধনাগারটিতে আগুন লেগে যায়।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, এ হামলায় একজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, তেল পরিশোধনাগারে হামলা হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি সেখানে হয়নি।

সেখানে হামলার পর ইসরায়েলের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলি কোহেন বলেছেন, বেশিরভাগ জায়গায় আবার বিদ্যুৎ সচল হয়েছে। আরও যেসব জায়গা বাকি আছে সেখানে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করা হবে।

গত বুধবার ইরান ও বিশ্বের সবচেয়ে বড় গ্যাসফিল্ড সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাইফার তেল পরিশোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

সূত্র: আলজাজিরা

সূত্র: ঢাকা পোষ্ট