শনিবার   ১১ এপ্রিল ২০২৬ || ২৭ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৫, ১১ এপ্রিল ২০২৬

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৩ মাসের কারাদণ্ড

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৩ মাসের কারাদণ্ড
সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার রানীর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারাদণ্ডের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার রানীর বাজার এলাকায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে ৪টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ সময় কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ