বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ || ১ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৩৭, ১৫ এপ্রিল ২০২৬

বগুড়াকে একটি মডেল জেলায় পরিণত করে এখানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

বগুড়াকে একটি মডেল জেলায় পরিণত করে এখানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
সংগৃহীত

বগুড়াকে দেশের অন্যতম ‘শিক্ষানগরী’ ও আধুনিক ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, বগুড়াকে একটি মডেল জেলায় পরিণত করে এখানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।)

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখতে হবে।
“শিক্ষকদের মর্যাদা রক্ষা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার কাজ করছে। উৎসব ভাতা শতভাগ করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।”

এসময় তিনি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

‘কৃষক কার্ড’ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি প্রণোদনা ও ভর্তুকি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় নির্মাণ করা হবে মাল্টিপারপাস হল, যেখানে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতাও কাজে লাগানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, আবদুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় প্রাক-পাইলটিং পর্যায়ে ৩ হাজার ১৪৭ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে—যা দেশের কৃষি ও উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ