বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৯, ২৯ এপ্রিল ২০২৬

কর্মস্থলে অনুপস্থিত থাকায় মহিলাবিষয়ক কর্মকর্তাকে শোকজ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় মহিলাবিষয়ক কর্মকর্তাকে শোকজ
সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে দায়িত্বপ্রাপ্ত মহিলাবিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীনের বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে তার বিরুদ্ধে সরকারি নির্দেশনারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত রোববার (২৬ এপ্রিল) মল্লিকা পারভীনের নামে একটি নোটিশ দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালকের কার্যালয়।

মল্লিকা পারভীন পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্ব পালনের পাশাপাশি তারাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

মহিলাবিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজ স্বাক্ষরিত নোটিশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বলা হয়, গত ২৬ এপ্রিল সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত তাকে পীরগঞ্জ মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়নি। একই দিনে একই সময়ে তার অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল তারাগঞ্জ মহিলাবিষয়ক কার্যালয়েও তিনি অনুপস্থিত ছিলেন। এর আগেও ২৩ এপ্রিল তিনি উভয় কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে দাপ্তরিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে কেন তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কার অনুমতিতে ছিলেন, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখা প্রদান করতে হবে ওই কর্মকর্তাকে, বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারির কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ ছাড়া, কর্তৃপক্ষের অনুমতিছাড়া কর্মস্থল ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে জানতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় তারাগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার (অতিরিক্ত) কার্যালয়ে গিয়ে মল্লিকা পারভীনকে পাওয়া যায়নি। পরে তার সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, এখনো কোনো নোটিশ তিনি পাননি। নোটিশ পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে তিনি তার বক্তব্য দিবেন।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন