বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ || ১৬ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৮, ৩০ এপ্রিল ২০২৬

উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি বৃহস্পতিবার

উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি বৃহস্পতিবার
সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে- ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের এভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘযাত্রার গন্তব্যে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম যাত্রার রুটে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

এমন সময় এই চুক্তি হতে যাচ্ছে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে, যা দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ || ১৬ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন