মে দিবসে আল আমিন খান রবিনের গণসংযোগ
মহান মে দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৪নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন খান রবিন।
শুক্রবার (১ মে) দিনব্যাপী তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণ করেন।
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৪নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আল আমিন খান রবিন 'জনতার কাউন্সিলর' স্লোগান নিয়ে মাঠে নেমেছেন। মে দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি আজ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সংহতি প্রকাশ করেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় আল আমিন খান রবিন তার নির্বাচনী লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের পবিত্র ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি, তবে ৬৪নং ওয়ার্ডকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করব। কোনো অশুভ শক্তিকে সাধারণ মানুষের শান্তিতে বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না।
তরুণ সমাজকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, মাদক এই সমাজের ক্যানসার। আমি নির্বাচিত হলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ৬৪নং ওয়ার্ডকে মাদকমুক্ত করব, ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হবে এই ওয়ার্ডকে ঢাকা দক্ষিণের একটি আধুনিক ও মডেল এলাকা হিসেবে গড়ে তোলা।
এদিন নির্বাচনী প্রচারণার পাশাপাশি আল আমিন খান রবিন মহান মে দিবস উপলক্ষে এলাকার কয়েকশ শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করেন। এ সময় উপস্থিত স্থানীয় মুরুব্বি ও যুব সমাজ তার এই উদ্যোগকে স্বাগত জানান।
গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণের মাধ্যমে আল আমিন খান রবিনের উন্নয়নমূলক চিন্তাধারা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দেন।
সূত্র: ঢাকা পোষ্ট









.webp)

