মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩২, ১৯ মে ২০২৬

লি‌বিয়া থেকে ১৭০ জন‌কে প্রত‌্যাবাসন, এ মা‌সে ফির‌তে পা‌রেন আরও ৩৫০ জন

লি‌বিয়া থেকে ১৭০ জন‌কে প্রত‌্যাবাসন, এ মা‌সে ফির‌তে পা‌রেন আরও ৩৫০ জন
সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় সোমবার (১৮ মে) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড ২২২ ফ্লাইটযোগে মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে ১৯ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। 

এছাড়া, আগামী ২৪ ও ৩১ মে লিবিয়ার ডিটেনশন সেন্টারসমূহ থেকে আরও ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন