শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬ || ৯ আশ্বিন ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ২০:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান
সংগৃহীত

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি এও বলেছেন, জাতিসংঘের কোনো বিকল্প অকল্পনীয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় আর কার্যকর নয়, সেগুলোতে সংস্কার আনতে হবে।’

আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া শিল্প খাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় যুক্ত করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য যথেষ্ট সাহসী ও প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত।

এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: কালবেলা

অনলাইন জরিপ

শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬ || ৯ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম