বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৫:২২, ১৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের যাত্রা শুরু

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের যাত্রা শুরু
সংগৃহীত

মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, সড়কে যানজট কমানো এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল যোগাযোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা আরও সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সড়কের ওপর চাপ কমার পাশাপাশি জনদুর্ভোগও অনেকটা লাঘব হবে। বলেন, জনগণের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করাই সরকারের মূল লক্ষ্য।


নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার- ১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ। সাত কোচের এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।
২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ১৮ নভেম্বর ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম