শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ || ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশিত : ১১:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ আইন সমিতি ইউকের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ আইন সমিতি ইউকের নতুন কমিটি ঘোষণা
সংগৃহীত

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতি ইউকে ২০২৩-২০২৪ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির ১১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে ২০তম ব্যাচের শিক্ষার্থী ব্যারিস্টার শিবলি সাদিক ও ২৫তম ব্যাচের শিক্ষার্থী ব্যারিস্টার কাজী আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর সহুল আহমেদ, কমিশনের অপর দুই সদস্য ব্যারিস্টার কামরুল হাসান ও অ্যাডভোকেট মাহমুদা চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন।

শনিবার (৩ জানুয়ারি) পূর্ব লন্ডনের এট্রিয়াম ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত অভিষেক ও বিদায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সরকার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার হারুন উর রশীদ।

অ্যাডভোকেট ঝুমুর দত্ত ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ব্যারিস্টার নাজির উদ্দীন চৌধুরী বাবর, ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম, ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার কামরুল হাসানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্যরা।

আলোচনাকালে বক্তারা ঐক্যবদ্ধ বিএলএ ও সংগঠনের ভালো কাজের ধারাবাহিকতায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা