বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ || ৬ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৮:৩৮, ১ সেপ্টেম্বর ২০২৫

কিশোরী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

কিশোরী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড
সংগৃহীত

সাত বছর আগে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ সোমবার এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রুবেল। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদ আলম। তিনি বলেন, আসামি রুবেল ২০১৮ সালে ১৮ অক্টোবর তখন ১৪ বছর বয়সী কিশোরীকে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসায় ধর্ষণ করেন। পরে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কিশোরীর দাদি কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ জানুয়ারি রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে নয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা