রোববার   ১২ এপ্রিল ২০২৬ || ২৮ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫১, ১২ এপ্রিল ২০২৬

৫০০ শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন সম্মেলনে অতিথি দুই নারী বিচারপতি

৫০০ শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন সম্মেলনে অতিথি দুই নারী বিচারপতি
সংগৃহীত

সারা দেশের বাছাইকৃত ৫০০ নারী শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল সকাল ১০টায় নওগাঁর পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (১২ এপ্রিল) আয়োজক সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) থেকে জানানো হয়েছে, নারী শিক্ষার্থীদের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মালদ্বীপ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আয়েশা শুজুনে মোহাম্মদ।

অতিথি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন সার্ক মেডিয়েশন ফোরামের চেয়ারম্যান ড. জর্জ ইয়েসু ভিক্টর, বিমসের শ্রীলঙ্কার প্রতিনিধি কৌশাল্য নোবরত্না, বিমসের আঞ্চলিক পরিচালক নেপালের ড. নম্রতা পান্ডে, বিমসের আন্তর্জাতিক প্রশিক্ষক সিমরান নাপিত৷ বিমসের ভুটান প্রতিনিধি পদ্মা ঘাল্লেয়, মালদ্বীপ প্রতিনিধি ফাতিমাথ নাফা সালীন, আরব বিশ্বের আঞ্চলিক পরিচালক ইউসরা হাসোনাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সারা দেশ থেকে বাছাইকৃত ৫০০ জন নারী শিক্ষার্থী সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশে মেডিয়েশন বিষয়ে এ ধরনের সম্মেলন এটাই প্রথম। আশাকরি সম্মেলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিয়েশনের প্রচার-প্রসারে ভূমিকা পালন করবেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ