বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১৮, ২৯ এপ্রিল ২০২৬

অনলাইনে চাঁদা পরিশোধ করতে পারবেন ঢাকা বারের আইনজীবীরা

অনলাইনে চাঁদা পরিশোধ করতে পারবেন ঢাকা বারের আইনজীবীরা
সংগৃহীত

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতিতে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যক্রম। আইনজীবীরা মোবাইল ব্যাংকিং হিসাব বিকাশের মাধ্যমে ঘরে বসেই তাদের চাঁদা পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত ‘বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ কার্যক্রমের’ উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম। 

তিনি বলেন, আজ ঢাকা আইনজীবী সমিতি যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, আইনজীবীদের আগে সমিতির অফিস থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো। এখন বাইরে থাকেন বা ঘরে বসে থাকেন, আপনার হাতে বিকাশ থাকলেই টাকা জমা দিতে পারবেন। সঠিক সময়ে চাঁদা পাওয়ার মাধ্যমে সমিতির আয়ও বৃদ্ধি পাবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই এই টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক,​সহ-সভাপতি মো. শহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল), লাইব্রেরি সম্পাদক মোসা. নার্গিস পারভীন (মুক্তি), দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (মারুফ), কার্যনির্বাহী সদস্য গাজী তানজিল আহমেদ, আলী মর্তুজা এবং মো. আরিফ।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন