কভারিংস ২০২৬-এ অংশ নিয়ে ইতিহাস গড়ল এক্স সিরামিক্স গ্রুপ
বাংলাদেশের সিরামিক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। উত্তর আমেরিকার বৃহত্তম সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথরের প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশ নিয়ে দেশের টাইলস প্রস্তুতকারক হিসেবে ইতিহাস গড়েছে এক্স সিরামিক্স গ্রুপ।
৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈশ্বিক আয়োজনটিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে। সেখানে আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি বিভিন্ন উদ্ভাবনী টাইলস প্রদর্শন করছে এক্স সিরামিক্স।
প্রতিষ্ঠানটির প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে জীবাণুরোধী 'জার্মি প্রুফ টাইলস', তাপমাত্রা নিয়ন্ত্রণ সক্ষম 'টেম্প কন্ট্রোল টাইলস', ভেজা স্থানে নিরাপত্তা নিশ্চিতকারী 'এন্টি স্লিপ টাইলস' এবং টেকসই 'স্টোন শিল্ড টাইলস'। এছাড়া 'উড ট্রেইল' সিরিজে কাঠের স্বাভাবিক গঠন ও উষ্ণতার নান্দনিকতা বজায় রেখে তৈরি টাইলসও উপস্থাপন করা হয়েছে।
টাইলসের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের আধুনিক স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড এক্স বাথওয়্যারও প্রদর্শন করছে।
প্রদর্শনীতে এক্স সিরামিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহীন মাজহার এবং উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান সরাসরি অংশগ্রহণ করছেন।
মাহীন মাজহার বলেন, 'এটি শুধু এক্স সিরামিক্স গ্রুপের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গর্বের মুহূর্ত। কভারিংস-এ অংশগ্রহণ আমাদের উদ্ভাবন, গুণমান এবং বৈশ্বিক মানদণ্ডের প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)
.webp)















