মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২৭, ২৪ মার্চ ২০২৬

তিন দিনে ‘প্রিন্স’ এর আয় কত?

তিন দিনে ‘প্রিন্স’ এর আয় কত?
সংগৃহীত

ঈদের সিনেমার দৌড়ে বরাবরের মতো বেশ দাপটে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এবারের ঈদে তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। 

বিএমআর-এর দেওয়া তথ্যমতে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ২০.০৬ লাখ টাকা।

তৃতীয় দিনে কিছুটা খানিকটা কমে আয় হয়েছে ১৫.২৯ লাখ টাকা। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১.৫৪ লাখ টাকা।

পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত তুলে ধরা হয়েছে। সেখানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে—অ্যাকশন ও গ্যাংস্টার ইমেজে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

সামাজিক মাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং হলে দর্শকের উপস্থিতি—সব মিলিয়ে ‘প্রিন্স’ এখন ঈদের সিনেমা দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

ডিএ

সূত্র: ঢাকা পোষ্ট