শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০০, ১৩ মার্চ ২০২৬

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ
সংগৃহীত

ইরাকি কুর্দিস্তানে এক হামলায় একজন ফরাসি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, “ইরাকের এরবিল অঞ্চলে এক হামলার সময় ‘সপ্তম আলপাইন চেসার্স ব্যাটালিয়ন’-এর ওয়ারেন্ট অফিসার আরনাড ফ্রিয়ন ফ্রান্সের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।’ তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সংহতি প্রকাশ করেন।

প্রেসিডেন্ট আরও জানান, ওই হামলায় বেশ কয়েকজন ফরাসি সেনাও আহত হয়েছেন।
 
ম্যাক্রোঁ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০১৫ সাল থেকে আইএস (ISIS)-এর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত আমাদের বাহিনীর ওপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘ইরাকে তাদের উপস্থিতি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। চলমান ইরান যুদ্ধ এ ধরনের হামলাকে কোনোভাবেই জায়েজ করতে পারে না।’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী পশ্চিমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যেই ফরাসি সেনাদের হতাহতের ঘটনা ঘটল।

সূত্র : সিএনএন।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন