ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা সৌদির
রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি আরব। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম দ্য আরব নিউজ রোববার (২২ মার্চ) জানিয়েছে, ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তা, তার সহযোগী ও অন্যান্য তিন স্টাফকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর সৌদিসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইরান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যদি ইরান সৌদির ভূখণ্ডে হামলা অব্যাহত রাখে তাহলে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে। এবং এগুলো বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে প্রভাব ফেলবে।
এরআগে গত বুধবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়েছিলেন, ইরান তাদের বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে। যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে ইরানের ওপর সৌদি আরব হামলা চালাবে।
ওইদিন সৌদি ও কাতারসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর কাতার ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করল। সর্বশেষ সৌদি আরব এ ব্যবস্থা নিলো।
সূত্র: দ্য নিউ আরব
সূত্র: ঢাকা পোষ্ট










.webp)
.webp)




