শনিবার   ১১ এপ্রিল ২০২৬ || ২৭ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫১, ১১ এপ্রিল ২০২৬

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই রক্ষা করতে হবে

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই রক্ষা করতে হবে
সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি তাদের অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, মার্কিনিদের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে দায়িত্বপ্রাপ্ত ইরানের দূতের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।

লেবাননে দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধ করতে হবে।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না।

 কাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলাবামাদে মার্কিনিদের সঙ্গে ইরানিদের আলোচনায় বসার কথা আছে। কিন্তু ইরানের স্পিকারের নতুন বার্তায় এ আলোচনা এখন হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, ইরানের প্রতিনিধিরা ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের স্পিকার বলেছেন, “দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া পদক্ষেপগুলোর মধ্যে দুটি বিষয় এখনো বাস্তবায়ন করা বাকি। প্রথমটি হলো—লেবাননে যুদ্ধবিরতি, আর দ্বিতীয়টি হলো—আলোচনা শুরু করার আগেই ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।”

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ