নেতানিয়াহুকে বলব, ইরানে যেন পাল্টা হামলা না হয় : ট্রাম্প
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যেন পাল্টা হামলা না করে — তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন ট্রাম্প। রোববার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প বলেছেন, “আমি এখনই বিবি (বেঞ্জামিন নেতানিয়াহুর ডাক নাম)-কে ফোন করে বলব যে ইরানে যেন পাল্টা হামলা না চালানো হয়। তারা উভয়েই মজা নিয়েছে— ইসরায়েল নিজেদের মতো করে হামলা চালিয়েছে এবং ইরানও তা-ই করেছে। আমাদের আর হামলার প্রয়োজন নেই।”
ট্রাম্প আরও বলেন, “ইরানের হামলায় কেউ আঘাত পায়নি। আশা করছি, ইসরায়েল প্রতিশোধ নেবে না। তবে যদি বিবি পাল্টা হামলা চালান, তাহলে এটা গত ৪৭ বছর বা গত ৩,০০০ বছরের মতোই চলতে থাকবে।”
রোববার স্থানীয় সময় মধ্যরাতে উত্তর ইসরায়েলে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পক্ষ থেকে বলা হয়, শনিবার লেবানেনের রাজধানী বৈরুতে আইডিএফের বিমান অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে।
শনিবার (৬ জুন) লেবাননের রাজধানী বৈরুতে বিমান অভিযান পরিচালনা করেছিল আইডিএফ। এতে ৪ শিশুসহ ২০ জন আহত হয়েছেন।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, “আমরা বার বার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলোম।”
“তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক এবং এজন্য আগ্রাসনকারীদের চড়া মূল্য দিতে হবে।”
অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের উগ্র ডানপন্থি রাজনীতিবিদ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এক এক্সবার্তায় বলেছেন, “তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।”
সূত্র : আলজাজিরা, সিএনএন
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)

.webp)
.webp)
