সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ || ২৯ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:১০, ১৩ এপ্রিল ২০২৬

এরিয়া ইনচার্জ নিয়োগ দিবে হোন্ডা, পাবেন প্রভিডেন্ট ফান্ড

এরিয়া ইনচার্জ নিয়োগ দিবে হোন্ডা, পাবেন প্রভিডেন্ট ফান্ড
সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিল্ড সেলস (এরিয়া ইনচার্জ) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে হোন্ডায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

চাকরির ধরন

বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ

১২ এপ্রিল ২০২৬

পদ সংখ্যা

১টি

লোকবল নিয়োগ

০৬ জন

চাকরির খবর

ঢাকা পোস্ট জবস

আবেদন করার মাধ্যম

অনলাইন

আবেদন শুরুর তারিখ

১২ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ

২৪ এপ্রিল ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট

https://www.bdhonda.com

আবেদন করার লিংক

অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ফিল্ড সেলস (এরিয়া ইনচার্জ)
পদসংখ্যা: ০৬ টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা এমবিএ
অন্যান্য যোগ্যতা: সেলস ও মার্কেটিং, ডিলার ডেভেলপমেন্ট এবং ডিলার ম্যানেজমেন্টে দক্ষতা। এছাড়াও প্রার্থীদের এমএস অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট)-এ পারদর্শী এবং প্রাথমিক ডেটা বিশ্লেষণের সক্ষমতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বীমা (ওপিডি ও আইপিডি) এবং মাতৃত্বকালীন বিমা, ছুটি নগদায়ন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৬

সূত্র: ঢাকা পোষ্ট