সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:২৪, ২১ জানুয়ারি ২০২৬

মিরপুরে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষে আহত অন্তত ১৬

মিরপুরে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষে আহত অন্তত ১৬
সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এশার মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে ,এশার নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আল মোবারক জামে মসজিদে নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণামূলক বক্তব্যসহ ধর্মীয় বয়ানকালে বিএনপির নেতাকর্মী অতর্কিতভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা চালায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জামায়াতে ইসলামীর মোট ১৬ জন নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের খবরটি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, সন্ধ্যায় আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, কি নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।

এসএএ/এসএমডব্লিউ

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

আরও পড়ুন

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা